Collected from Raja Basu
ভিখিরীর নেই বাটপারের ভয়
অতিভক্তি চোরের লক্ষণ
লাভের গুড় পিপড়ায় খায়
যার বিয়ে তার হুশ নেই, পাড়I পড়শীর ঘুম নেই
কুজোর আবার চিত হয়ে শোবার শখ
কাক কে সাবান দিয়ে ধুলে কি বক হয় ?
যার শীল যার নোরা, তার-ই ভাঙ্গে দাঁতের গোড়া
যে রাঁধে সে চুল-ও বাধে
ভুতের মুখে আবার রামনাম
বামনের শখ চাঁদ ধরার
ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি
অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ
সাপ দিয়ে মাছ ধরতে শিখিও না
ঠুঠ সাপে আবার ফণা তোলে
পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়
চাল নেই চুলো নেই, কাঁঠাল খাবার শখ
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো
ভাঁড়ার ঘরে কে ? আমি তো কলা খাইনি
যেমন কুকুর তার তেমনি মুগুর
বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে ?
ধান ভাঙ্গতে শিবের গাজন গাওয়া
লেগে যাও আদাজল খেয়ে
গঙ্গাজলে গন্গাপুজা
দিনগত পাপক্ষয়
বিরহীর জখ্হ
না ধর্মায়, না দেবায়
জিসকো লাঠি উসকা ভাইন্স
সেই তো মাল খসালি, তবে কেন লোক হাসালি ?
যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই
পাইলেও পাইতে পারো অমূল্য রতন
শাক দিয়ে মাছ ঢাকা
কর্তার ইচ্ছেয় কর্ম
পাগল, ভাত খাবি? বলে আচাব কোথায়
নাচতে না জানলে উঠোন বাঁকা
যত গর্জে তত বর্ষে না
বিনা মেঘে বজ্রপাত
সোজা আঙ্গুলে ঘি ওঠে না
আপন গাঁয়ে কুকুর রাজা
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আঁশ
ভাত ছড়ালে কাকের অভাব হয় না
গোদের ওপর বিষফোড়া
পিঠে দিয়েছি কুলো আর কানে দিয়েছি তুলো
টাকায় বাঘের দুধ মেলে
ন্যাকা ষষ্ঠী
আষাড়ে গল্প
ভাজা মাছটি উল্টে খেতে জানে না
বার বার ঘুঘু পাবেনা দানা
চোরের মন বোচকার দিকে
আদর কইরা ঘরে তুলস, ঘাড় ধইরা নামাস
মশা মারতে কামান দাগা
হোমেও লাগেনা, যোগ্গেও লাগেনা
আমার পাকা ধানে মই দিতে এসেছে
অতি বড় ঘরণী না পায় ঘর,
অতি বড় সুন্দরী না পায় বর
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়
মেঘ না চাইতেই বৃষ্টি
মুজরা যখন হচ্ছে চল যাই
জব্ মিয়া বিবি রাজি তব কেয়া করেগা কাজী?
ছুঁচ বলে চালুনী তোর্ পিঠে কেন ছাঁদI?
তোমার থোতা মূখ ভোতা কোরে দেবো
পুরনো কাসুন্দি কেন ঘাটছ ?
শিবরাত্রের সলতে ! একমাত্র সম্বল
খইয়ের নীচে দই
ডাক্তার মোক্তার = ডাক্তার উকিল
দৈতকুেল পলহাদ
উদোর পিণডি বুধোর ঘারে
গাছের-ও থাবে তলার-ও কুড়োবে
কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজী
তোড়ায় বাধা ঘোড়ার ডিম
কানাছেলের নাম পদমলোচন
নুন আনতে পানতা ফুরোয়
মড়ার ওপর খাড়ার ঘা
ছাই ফেলতে ভাঙা কুলো
আককেল গুড়ুম














Excellent. Forgot many of them.
Comment by Amitabha Chatterjee — March 18, 2026 @ 4:59 pm