Stallions Ghore Fera Split Mind Art by Partha

Bengali Proverb

Author: collected | Posted on: 15th, Mar, 2026

Collected from Loken Roy Choudhury.

His email discussion with others:-

খনার বছন সংগ্রহ একটা চটি বইয়ে পাওয়া যেত। কেউ হয়ত সেটাকে digitize করে আন্তর্জালে ছেড়েছিল, সেখান থেকেই download করেছিলাম। বাংলা প্রবাদের সংগ্রহ বিভিন্ন জায়গা থেকে পাওয়া। তাই formatting ওইরকম এলো মেলো। আগে আমি তিন ভাষায় এক প্রবাদের সংগ্রহ বানাতে শুরু করেছিলাম – বাংলা, ইংরেজি ও জার্মান। বলা বাহুল্য, বেশীর ভাগ জার্মান প্রবাদের অনুবাদে ইংরেজি প্রবাদ পাওয়া যায় বটে, কিন্তু বেশীর ভাগ বাংলা প্রবাদের অনুবাদে উপযুক্ত ইংরেজি বা জার্মান প্রবাদ পাওয়া যায় না। আমার ত্রিভাষার file-টা MS Excel হওয়াতে ইচ্ছা মত বাংলা, ইংরেজি বা জার্মান ভাষায় বর্ণানুক্রম indexing করে নাওয়া যায় ঠিকই, কিন্তু বানাতে প্রচুর খাটতে হয়। সেই সময়ে আমার কাজের আর যাতায়াতের সময় নিয়ে আমাকে গড়ে ১৫ ঘণ্টা বাড়ির বাইরে থাকতে হত, সপ্তাহে theoretically দেড় দিন ছুটি, practically এক দিন। তাই, কাজটা আর চালু রাখতে পারিনি। অবসর প্রাপ্তির পরে, আবার শুরু করে বেশ কিছু বাংলা প্রবাদ সংগ্রহ করেছি, কিন্তু পরে সাজিয়ে নেব ঠিক করে সব ওই MS Office file-এ জমা করেছিলাম। পরে দেখলাম বন্ধু বান্ধব বা কনিষ্ঠ আত্মীয়দের আড্ডা দিতে যত উৎসাহ, বাংলা প্রবাদ সংগ্রহ digitize করাতে তার সিকির সিকিও নেই। তাই, আমার উৎসাহেরও ভাটা পড়ল।

বাংলা হরফের unicode হওয়াতে এখন বাংলা লেখার যেমন সুবিধা হয়েছে, তেমনি আন্তর্জালে প্রকাশিত বাংলা বইয়েরও অঢেল প্রাচুর্য্য হয়েছে। কারো যদি উৎসাহ থাকে, তবে নিম্নলিখিত link-গুলো থেকে প্রচুর বাংলা প্রবাদ download করতে পার। তবে, একটা সাবধান বাণী দিই। আন্তর্জালে বাংলা লেখায় বাঙালীদের চেয়ে বাংলাদেশীদের নিষ্ঠা, উৎসাহ ও অবদান অনেক, অনেক বেশী। তাই, বাংলাদেশী সংগ্রহ থেকে download করলে, সাবধানে বানানগুলো যাচাই করে ভুলগুলো শুধরে নিতে হবে, না হলে পড়ে লোকে হাসবে।
https://share.google/cRclur49ChmCJ1pTN
https://share.google/CSbcUBIVUzyKSn458
https://share.google/OuWB2ShGxB9vFFaIf
https://share.google/BWEWqnbYJaukuhc8Z
https://share.google/5pVg0IiuOWumyi7DV
https://share.google/R5jipiS6sktfJzIKm
https://share.google/zXJA1xnq2270Lx4gR

প্রবাদ বাক্য (Bengali Proverbs)
List of Popular Bengali Proverbs
সেয়ানে সেয়ানে কোলাকুলি-A spartan meets a spartan
মাথা নেই তার মাথাব্যথা =A beggar cannot be a bankrupt
বিনা মেঘে বজ্রপাত =A bolt from the blue
নাচতে না জানলে উঠোন বাঁকা =A bad workman quarrels with his tools.
যতক্ষণ শ্বাস, ততকক্ষণ আঁশ=While there is life, there is hope.
যেমন কর্ম তেমন ফল -As you sow so you reap.
কত হাতি গেল তল, মশা বলে কত জল = Fools rush in where angels fear to tread

কাঁটা দিয়ে কাঁটা তোলা = Using a thorn to remove a thorn
কাটা ঘায়ে নুনের ছিটে = To add insult to injury
কানা গরুর ভিন্ন পথ = The fool strays from the safe path
কারও পৌষ মাস, কারও সর্বনাশ = One’s harvest month, is another’s complete devastation
বিপদ কখনও একা আসে না = Misfortune never comes alon
আয়ের অধিক ব্যয় করো না = Do not live above your means
কুকুরের পেটে ঘি মজে না = Habit is the second nature
কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস = It is hard to sit at Rome and strike with the Pope

গাইতে গাইতে গায়েন = Practice makes a man perfect
ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় = A burnt child dreads the fire
গেঁয়ো যোগী ভিখ পায় না = A prophet is not honoured in his own country
অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয় = Even death is preferable to bondage
সে হাড়ে হাড়ে দুষ্ট = He is wicked to the backbone
ভাই ভাই ঠাঁই ঠাঁই = Brothers will part

ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি = You must not see things with half an eye
চেনা বামুনের পৈতার দরকার হয় না = Good wine needs no bush
চোখের আড়াল হলেই মনের আড়াল হয় = Out of sight, out of mind
চোর পালালে বুদ্ধি বাড়ে = To lock the stable when the mare is stolen
চোরা না শোনে ধর্মের কাহিনী = The devil would not listen to the scriptures
চোরে চোরে মাসতুত ভাই = Birds of a feather flock together
টাকায় টাকা আনে = Money begets money
গাছে কাঁঠাল গোঁফে তেল = To count one’s chickens before they are hatched
মরা হাতি লাখ টাকা = The very ruins of greatness are great
জলে কুমির ডাঙায় বাঘ = Between the devil and the deep sea

মশা মারতে কামান দাগা = To break a butterfly on a wheel
দুধ কলা দিয়ে কালসাপ পোষা = To cherish a serpent in one’s bossom
এক মাঘে শীত যায় না = One swallow does not make a summer
এক হাতে তালি বাজে না = It takes two to make a quarrel
কর্জ নাই, কষ্ট নাই = Out of debt, out of danger
কত ধানে কত চাল বুঝবে = you will know now what’s what
কারো পৌষ মাস কারো সর্বনাশ = What is sport to the cat is death to the rat
কান টানলে মাথা আসে = Given the one, the other will follow
অতি চালাকের গলায় দড়ি = Too much cunning over reaches itself
অতি লোভে তাতি নষ্ট = Grasp all,lose all
ভাবিয়া করিও কাজ = Look before you leap

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট = Too many cooks spoil the broth
অতি ভক্তি চোরের লক্ষণ = Too much courtesy, too much craft
অভাবে স্বভাব নষ্ট = Necessity knows no law
অতি দর্পে হত লংকা = Pride goes before its fall
আপনি বাঁচলে বাপের নাম = Self preservation is the first law of nature
অহিংসা পরম ধর্ম = Non-violence is a supreme virtue
অসারের তর্জন গর্জনই সার = Empty vessels sound much

আয় বুঝে ব্যয় কর = Cut your coat according to your cloth
আসলের চেয়ে সুদ মিষ্টি = Interest is sweeter than principal
যেমন কর্ম তেমন ফল = As you sow, so you reap
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা = Honesty is the best policy
সব ভাল তার শেষ ভাল যার = All’s well that ends well
দশের লার্ঠি একের বোঝা = Many a little makes a mickle
বিপদ কখনো একা আসে না = Misfortune never comes alone
নাই মামার চেয়ে কানা মামা ভাল = Something is better than nothing
মানুষ মাত্রই ভুল করে = To err is human
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় = A stitch in time save nine

নাচতে না জানলে উঠান বাঁকা = A bad workman quarrels with his tools
ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া = Beggars must not be choosers
ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় = Tit for tat
মন্ত্রের সাধন কিংব শরীর পতন = Do or die
বাপ কা বেট = Like father, like son
নানা মুনির না পথ = Many men, many minds
যত গর্জে তত বর্ষে না = Barking dogs seldom bite
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ = While there is life there is hope
এক মাঘে শীত যায় না = One swallow doesn’t make a summer
টাকায় টাকা আনে = Money begets money
চকচক করলেই সোনা হয় না = All that glitters is not gold
জোর যার মুলুক তার = Might is right

ইচ্ছা থাকলে উপায় হয় = Where there is a will, there is a way
চোরে চোরে মাসতুতো ভাই = Birds of the same feather flock together
গাছ তার ফলে পরিচয় = A tree is known by its fruits
আয় বুঝে ব্যয় কর = Cut your coat according to your cloth
জ্ঞানই শক্তি = Knowledge is power
একতাই বল = Unity is strength
অল্প বিদ্যা ভয়ঙ্করী = A little learning is a dangerous thing

অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু = A friend in need is a friend indeed
একতায় উত্থান, বিভেদে পতন = United we stand, divided we fail
অপচয় করো না, অভাবও হবে না = Waste not, want not
অসারের তর্জন গর্জন স্যার = Empty vessel sounds much
আপন চরকায় তেল দাও = Oil your own machine
কষ্ট বিনা কেষ্ট মেলে না = No pains, no gains
কয়লা ধূলে ময়লা যায় না = Black will take no other hue

 

আপন ভাল তো জগত ভালো = To the pure all things are pure
উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো = Example is better than precept
এক হাতে তালি বাজে না = It takes two to make quarrel
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে = One doth the scathe, another hath the scorn
ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয় = Constant dripping wears out the stone
আপন গায়ে কুকুর রাজা = Every dog is a lion at home
নিজের পায়ে কুড়াল মারা = To dig one’s own grave
উৎপাতের কড়ি চিৎপাতে যায় = Ill got, ill spent
একবার না পারিলে দেখ শতবার = If at first try you don’t succeed, try, try again!

 

 

1 Comment »

  1. Great Job. Loken. Thank you.

    Comment by Amitabha Chatterjee — March 18, 2026 @ 5:27 pm

RSS feed for comments on this post. TrackBack URL

Leave a comment

What’s new

p/1943190224Paperback and e-book formats. Please click below:

https://play.google.com/store/books/details?id=zLrHEAAAQBAJ
Editor’s book:
https://www.archwaypublishing.com/en/bookstore/bookdetails/829905-born-in-heaven
Poems –  Poems of Twilight Years from Kamal Acharyya.

Arts – Partha Ghosh

Q1 – 2026 contributors (School & College)
Tirthankar Das
Jhelum Chatterjee
Deblina Singha Roy

Q3-2025 contributors (School and College)
Arhon Jana
Molay Konar
Anuska Saha
Ayush Roy
Sagnika Sinha

Deep appreciation for many young contributors in all categories.

Quotes

Funniest Quotes about ageing

“The older I get, the more clearly I remember things that never happened.
– *Mark Twain*

HAPPY AGEING AND GROWING

Day's history

15th July

1903 Kumaraswami Kamaraj, Indian politician (d. 1975)
1916 Boeing Company (Pacific Aero) formed by William Boeing in Seattle, Washington

16th July

1439 Kissing is banned in England (to stop the Black Death from spreading)
1945 1st test detonation of an atomic bomb, Trinity Site, Alamogordo, New Mexico as part of the US Manhattan Project

17th July

1936 Spanish generals Francisco Franco and Emilio Mola lead a right-wing uprising, starting the Spanish Civil War
1959 Tibet abolishes serfdom

18th July

1925 Adolf Hitler publishes Mein Kampf
2012 Kim Jong-un is officially appointed Supreme Leader of North Korea and given the rank of Marshal in the Korean People’s Army

19th July

1848 1st US women’s rights convention held in Seneca Falls NY, organized by Elizabeth Cady Stanton and Lucretia Mott
1996 Pran Nath Chhuttani, Indian physician and teacher, dies at 81

20th July

1969 Apollo 11 lunar module carrying Neil Armstrong, Buzz Aldrin and Michael Collins lands on the surface of the Moon; Aldrin and Armstrong walk on the moon seven hours later
1977 Flash flood hits Johnstown, Pennsylvania, kills 80

21st July

1904 After 13 years, the 4,607-mile Trans-Siberian railway is completed
1969 Apollo 11: Neil Armstrong becomes the first person to step on the Moon at 2:56:15 AM 22nd July
1942 Warsaw Ghetto Jews (300,000) are sent to Treblinka Extermination Camp
2012 Pranab Mukherjee is elected 13th President of India

22nd July

1678 Chhatrapati Shivaji Maharaj won the fort of Vellore.
1981 India’s first experimental geostationary communication satellite ‘Apple’ started working which was launched on June 19, 1981

Day's humor

Week's Horoscope

Horoscope