Enjoy Weekly New Limerick By Suvro Datta
শেভিং করার / আয়নাতে দেখি / শুধু মুখ, মোটা চশমাটা নাকে
পানের দোকানে / আয়না মাঝারি, / দেখা যায় তবু হাফ-বডিটাকে
স্যুটের দোকানে / বড় আয়নায়
মাথা থেকে পা-ও / পুরো দেখা যায়,
তবু ভাবি, কোথা / আছে সে আয়না, / যাতে দেখা যাবে পূর্ণ আমাকে।











