Stallions Ghore Fera Split Mind Art by Partha

PHOENIX

Author: Paulomi Sen | Posted on: 23rd, May, 2019

সকাল সাড়ে নয়টা. শীত পেরিয়ে বসন্ত উঁকি দিচ্ছেবারান্দায় দাঁড়িয়ে একলা তিলোত্তমা নিস্পৃহ দুচোখে একদৃষ্টে তাকিয়ে আছেসাদা কালো মোড়কে ঢাকা জীবনে রঙের ছোঁয়াটুকু পায়না

  হৃদয়ভাঙ্গার কষ্ট সামাল দেয়ার আগেই খারাপ রেজাল্ট, অনিশ্চিত ভবিষ্যত, মা-বাবার আশাপূরণ না করার দুঃখে ভেঙে পড়ে সেঅগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার ইচ্ছাও নেই আর

”  কতক্ষণ ধরে ডাকছি, আয় খেয়ে উদ্ধার কর”

 মায়ের চিৎকার শুনে বিনা বাক্যব্যয়ে কোনরকমে ভাত খেয়ে পিঠে ব‍্যাগ নিয়ে বেড়িয়ে পড়ে

      না আজ সে কলেজ যাবেনাপ্রফেসর রোজকার তিরস্কার, বন্ধুদের নিষ্ঠুর সব কথা খুব আঘাত করে ওকেকাউকে ওর কিছু বলার নেইকারো থেকে কিছু শোনার নেইভাবল কেন বে৺চ আছে, সবার কাছেই বড্ড অনভিপ্রেত, উচ্ছিষ্ট । Esplanade থেকে সোজা হাঁটতে শুরু করল চারিদিকে চরম ব‍্যস্ততা , কারো এক মুহুর্ত দাঁড়াবার সময় নেই, সবাই ছুটছে, শুধু ছুটছেতিলোত্তমা কি তাহলে মূল‍্যহীন আর ‘good for nothing’?

      এভাবে হাঁটতে হাঁটতে ভিতরের কত অভিমান, অনুযোগ ঝড়ে পড়ছে চোখের জল হয়েআকাশের পাখি, Eliot park এর ফোয়ারা, lamppostএর পাশের বোগেনভেলিয়া, ভিক্টোরিয়ার কাঠবেড়ালি, রঙিন প্রজাপতি, পথের ধারের অজস্র নামহারা ফুলময়দানের খোলা হাওয়া, একলা বেঞ্চএরা কত সুখী, তাই না? নিজের খুশীতে বাঁচে, তাদের সিদ্ধান্তে সমালোচনা করার কেউ নেই, না আছে অর্থহীন প্রতিযোগিতা

আগে কখনো ভাবিনি এসবমনেই পড়ছেনা কলকাতাকে এত কাছ থেকে অনুভব করেছি!” ভাবতে ভাবতে তিলোত্তমা ঢোকে St. Pauls Churchচোখ বুজে চার্চের মধ্যে অনেকক্ষন বসে থাকে সেবোধহয় বাঁচতেই ভুলে গেছেভুলে গেছে মনের কথা শুনতে, প্রশ্ন করতে!  বেরিয়ে গোলাপী রঙের একটা মোমবাতি জ্বালালো মনটা কেমন শান্ত লাগছে, অনেকটা ভার নেমে গেছে অশ্রুধারায়, একাকীত্বের মাঝে পেয়েছে খুঁজে সৌন্দর্যকে। ” কেন সবাইকে একিরকম হতে হবে? বৈচিত্র্য তো অনেকবেশী আকর্ষণীয়। “

         এক তিলোত্তমা অন‍্য তিলোত্তমার সাথে একদম অন‍্যভাবে পরিচয় হচ্ছেকলকাতার মধ্যে অদ্ভুত একটা যাদু আছে, একটু ভালোবাসলেই অনেকটা ভালোবাসা ফিরিয়ে দেয় এই শহর

     সেদিন নন্দনের লেবুচা, ময়দানের পাপড়িচাট, বাসস্ট্যান্ড, ফুটপাত সবকিছুর মধ্যে একটা অন‍্য আমেজ পাচছিল তিলোত্তমাতারপর মেট্রোয় উঠে সোজা রবীন্দ্র সরোবরঢুকেই লেকের ধারে একলা বসে সে এক স্বর্গীয় অনুভূতিপড়ন্ত বিকেলে টকটকে লাল সূর্য, বাকি আকাশটা হলুদ, কমলা – আর তার প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে জলের বুকেশান্ত হাওয়া, মাঝেমধ্যে কটা পাতা ঝরে পড়ছে, ফড়িং, হাঁস, পাখি যেন একটা ছন্দে বাধা পরস্পরের সাথেঅকৃত্রিম ভালবাসায় ভরে যাচ্ছে ওর প্রাণআস্তে আস্তে যেন ফিরে পাচ্ছে ওর আত্মবিশ্বাসআত্মগ্লানি ভুলে সেও চোখে স্বপ্নের কাজল পড়ছে

    ” What is this life, if full of care,

     we have no time to stand and stare!”

 

মনে পড়ে গেল লাইনদুটোবিকেলটা শেষ হয়ে আসছিল, যদিও বুঝেছিল শেষের পরে অনেককিছু বাকিবুঝেছিল যে ” She has everything she needs”. তার লড়াইটা একান্ত তার-। ” The outer world is never going to change, it’s her inner world she needs to concentrate upon”.

সেদিন বাড়ি ফেরার পরেও অনেক ঝড় এসেছে ওর জীবনে, তবে এখন সে আলো হোক বা অন্ধকার- দুইয়ের মধ্যে উজ্জ্বলতা খুঁজে পেতে শিখে গেছেকারণ এখন নিজেকে ভালবাসতে শিখেগেছে

Comments »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URL

Leave a comment

What’s new

 

Our Picture Board

https://usbengalforum.com/ourpictureboard/

https://www.amazon.com/Detour-Incredible-Tales-That-Take/dp/1943190224

 

p/1943190224Paperback and e-book formats. Please click below:

https://play.google.com/store/books/details?id=zLrHEAAAQBAJ
Editor’s book:
https://www.archwaypublishing.com/en/bookstore/bookdetails/829905-born-in-heaven
Poems –  Poems of Twilight Years from Kamal Acharyya.

Arts – Partha Ghosh

Q1 – 2026 contributors (School & College)
Tirthankar Das
Jhelum Chatterjee
Deblina Singha Roy

Q3-2025 contributors (School and College)
Arhon Jana
Molay Konar
Anuska Saha
Ayush Roy
Sagnika Sinha

Deep appreciation for many young contributors in all categories.

Quotes

Funniest Quotes about ageing

“Old age isn’t so bad when you consider the alternative.”
– *Maurice Chevalier*

HAPPY AGEING AND GROWING

Day's history

1st June

1819 William Carey, Ward, and Marshman established the Serampore College in Bengal.
1836 Charles Darwin returns to Cape Town in South Africa
1962 SS officer Adolf Eichmann is executed in Israel after being found guilty of war crimes

2nd June

1875 Alexander Graham Bell makes first sound transmission
1964 Lal Bahadur Shastri elected premier of India

3rd June

1915 Sir’ knighthood was granted to Gurudev Rabindranath Tagore by the British Government.
1989 Beginning of the Tiananmen Square Massacre as Chinese troops open fire on pro-democracy supporters in Beijing
1989 Ayatollah Khomeini [Ruhollah Khomeini], Supreme leader of Iran (1979-89), dies of a heart attack at 89

4th June

1896 Henry Ford takes his 1st Ford through streets of Detroit
1951 Actress Janet Leigh (23) weds actor Tony Curtis (26) in Greenwich, Connecticut

5th June

1984 Indira Gandhi orders an attack on Sikh’s holiest site, the Golden Temple
1984 Jarnail Singh Bhindranwale, Indies Sikh leader died

6th June

1967 Israeli troops occupy Gaza during the second day of the Six-Day War
1972 Explosion at world’s largest coal mine kills 427 (Wankie, Rhodesia)

7th June

1631 Begum Mumtaz Mahal, wife of Shah Jahan, Emperor of India, passed away at Burhanpur a few hours after the birth of a daughter. She was married in 1612 and the Taj Mahal was built for her.
1893 Gandhi’s first act of civil disobedience.

Day's humor

Week's Horoscope

Horoscope