বাসি পেটে বৈশাখের আগুন জ্বলছে
তাপদগ্ধ মনে হতাশা নিয়ে বসে আছে
কামনা, কবে আসবে আষাঢ়ের ধারা
ভিজবে মনের মোহনা, ঈশারায় উঁকি
দেবে মনোরম রামধনুর সাতটি রঙ।
হঠাৎ অজানা অন্ধকার, সরীসৃপের মত
হিস হিস করছে কতগুলি হিংস্র মুখ।
এ কি করছ তোমরা, আমাকে ছেড়ে দাও
আমার ভীষণ লাগছে, আর সহ্য হচ্ছে না।
কতগুলি ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত ওকে
পুড়িয়ে রেখে গেল মৃত্যর অপেক্ষায়। চোখে
ওর একটু একটু করে নামছে চিরকালের
অন্ধকার। ভেসে আসছে কতগুলি হিংস্র
পশুর আনন্দের শীৎকার।
সবাই বলে মেয়েরা মায়ের জাত – কিন্তু
সম্ভ্রম নেই, আছে শুধু সম্মতিহীন মিথুনের
লাঞ্ছনা, একটু পরে হয়ে যায় শূন্য মাটির ভার।
কার কি এসে যায় ভাঙল কি আস্ত রইল?
ওরা একটু একটু করে ভাঙছে আর ডুবছে
ওরা মা, বোন,একটু একটু করে অন্ধকার
নরকে নামাচ্ছে, লালসা আর মিথুন, দানবের
শারিরী স্খলন, ছিন্ন করে দেয় ফুলের পবিত্রতা,
ছেড়ে দাও, কার কি এসে যায়, ডুবতেই
জন্মেছে ওরা এ অন্ধকার পৃথিবীতে ।















Reminding me of the current issue of Jeffrey Epstein.
Comment by dchaudhuri — August 6, 2025 @ 9:39 pm