Stallions Ghore Fera Split Mind Art by Partha

Dhaki business on puja season

Author: Debu Chaudhuri | Posted on: 10th, Oct, 2024

ঢাক বাজিয়ে পূজার আয়োজকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন ঢাকিরা। গত মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরানবাজারে
ঢাক বাজিয়ে পূজার আয়োজকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন ঢাকিরা। গত মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরানবাজারেছবি: প্রথম আলো

মহাষষ্ঠী থেকে বিসর্জন—দুর্গাপূজার আনুষ্ঠানিকতার সবখানেই ঢাকের বাজনা চাই-ই চাই। এরই মধ্যে সর্বত্র রটে গেছে আনন্দময়ী দুর্গার আগমনবার্তা। মণ্ডপ সাজাতে ব্যস্ত সময় পার করছেন পূজারিরা। পূজার আনুষ্ঠানিকতার প্রধান অনুষঙ্গ ঢাকের চাহিদা মেটাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিবছরের মতো এবারও বসেছে ‘ঢাকের হাট’। ঢাক বাজানোর মুন্সিয়ানা দেখে যে হাট থেকে ঢাকিদল ভাড়া করে নিয়ে যান পূজার আয়োজকেরা।

গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে কটিয়াদীর পুরানবাজারে সরেজমিন ঢাকের হাটে গিয়ে দেখা যায়, দূরদূরান্ত থেকে ঢাকিদের অসংখ্য দল হাটে এসেছে। ঢাকঢোল আর বাঁশি বাজিয়ে পূজার আয়োজকদের নজর কাড়ার চেষ্টা করছেন কেউ কেউ। অনেকে আবার বায়নার জন্য দরদাম করছেন। সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজার পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার হাটে এসেছে প্রায় দুই শ ঢাক দল। দুই শ দলে সদস্যের সংখ্যা অন্তত এক হাজার। নানা কারণে আগের জৌলুশ হারাচ্ছে ঐতিহ্যবাহী এই হাট।
দুর্গাপূজায় কটিয়াদীর ঢাকের হাটকে হৃদয়ে লালন করেন ময়মনসিংহের নান্দাইল থেকে আসা পূজারি অবিনাশ দেবনাথ। হাটে তাঁর ৪০ বছরের আসা–যাওয়া। হাটে এসে দরদাম করে ঢাকদল না নিয়ে গেলে মন ভরে না। এবারও তিনি এসেছেন। অবিনাশ বলেন, দিন দিন হাটে অসুবিধা বাড়ছে। এইভাবে অসুবিধা বাড়তে থাকলে ঐতিহ্যের হাট স্মৃতি হয়ে উঠবে। বাস্তবে আর খোঁজে পাওয়া যাবে না। হাটের ঐতিহ্য ধরে রাখতে এখনই সংশ্লিষ্ট ব্যক্তিদের সুদূরপ্রসারী পরিকল্পনা করা উচিত।

হাটে দর কষাকষি করে ঠিক হয় ঢাকিদলের মজুরি। গত মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরানবাজারে
হাটে দর কষাকষি করে ঠিক হয় ঢাকিদলের মজুরি। গত মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরানবাজারেছবি: প্রথম আলো

জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তাঁর রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। কটিয়াদীর চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ। একবার রাজা নবরঙ্গ রায় সেরা ঢাকিদের সন্ধান করতে ঢাকার বিক্রমপুর পরগনার (বর্তমানে মুন্সিগঞ্জ) বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান। সে সময় নৌপথে অসংখ্য ঢাকিদল পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাটে সমবেত হন। রাজা নিজে দাঁড়িয়ে একে একে বাজনা শুনে সেরা দলটি বেছে নেন ও পুরস্কৃত করেন। সেই থেকেই যাত্রাঘাটে ঢাকের হাটের প্রচলন শুরু। পরবর্তী সময়ে হাট স্থানান্তরিত হয় পুরানবাজারে। এখনো হাট বসে সেখানে।

স্থানীয় লোকজন জানান, নরসিংদী, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ থেকে হাটে ঢাকের দল আসে বেশি। শুরুর রীতি অনুযায়ী এখনো হাটে ঢাকিরা পূজারির দৃষ্টি আকর্ষণের জন্য সমবেতভাবে বাজনা বাজান। বাজনায় যে দলের যত মুন্সিয়ানা, পূজারির কাছে তাদের কদর তত বেশি। এবার হাট বসেছে গত সোমবার থেকে। গতকাল বুধবার ছিল শেষ দিন।

একেকটি ঢাকিদলে সাধারণত পাাঁচ থেকে সাতজন সদস্য থাকেন
একেকটি ঢাকিদলে সাধারণত পাাঁচ থেকে সাতজন সদস্য থাকেনছবি: প্রথম আলো

ঢাকার বিক্রমপুর থেকে ৩৫ সদস্যের দল নিয়ে মঙ্গলবার কটিয়াদীর ঢাকের হাটে আসেন শম্ভু দাস। তিনি দলের প্রধান। ৩৫ সদস্য দিয়ে ৫টি ঢাকদল গঠন করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেবল তাঁর একটি দল মণ্ডপ পায়। অন্য চারটি দল নিয়ে তাঁকে হাটে রাত যাপন করতে হবে। এই নিয়ে শম্ভুর দুশ্চিন্তার শেষ নেই। শম্ভু দাস বলেন, দুর্গাপূজা এলেই কটিয়াদীর হাট মনকে টোকা দেয়। কত স্মৃতি! ফলে না এসে মন মানানো যায় না। আবার এসেও পদে পদে দুর্ভোগ। থাকা-খাওয়ার সমস্যা বড়। বিশ্রাম নিতে সমস্যা। অভাব আছে শৌচাগারের। এত দীর্ঘ সময় সাধারণ সমস্যাগুলো সমাধান না হওয়ায় আফসোসের সঙ্গে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

টাকা কত পেলাম, সেটা বড় কথা নয়, চুক্তিবদ্ধ হতে পেরেছি এতেই শান্তি।

সুশীল দাস, ঢাকি, নবাবগঞ্জ, ঢাকা

ঢাকি ও হাটের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রযুক্তির উৎকর্ষতা হাটের ঐতিহ্যে বড় আঘাত হেনেছে। এখন পূজারিরা আর হাটে এসে দরদাম করে ঢাকিদল নির্বাচন করতে আগ্রহী নন। তাঁরা ঢাকিদলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। মুঠোফোনেই দরদাম করে চুক্তিবদ্ধ হয়ে পড়েন। আর বায়নার টাকাও পৌঁছে যায় মুঠোফোনে। এ কারণে প্রতিবছর হাটের কদর ও জৌলুশ—দুই কমছে। তবে প্রযুক্তির যুগে এসেও এখনো অনেকে দূর থেকে হাটে এসে দরদাম করে ঢাক দল নির্বাচন করতেই যেন পছন্দ।

নরসিংদী, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ থেকে হাটে ঢাকিদল বেশি আসে
নরসিংদী, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ থেকে হাটে ঢাকিদল বেশি আসেছবি: প্রথম আলো

ঢাকার নবাবগঞ্জ থেকে সোমবার হাটে এসেছিলেন সুশীল দাস। তিনি একটি মণ্ডপের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরেছেন। এই জন্য স্বস্তি প্রকাশ করে বলেন, ‘টাকা কত পেলাম, সেটা বড় কথা নয়, চুক্তিবদ্ধ হতে পেরেছি এতেই শান্তি। কারণ, তা না হলে থাকতে হতো হাটে। সেই ক্ষেত্রে কষ্ট হতো অনেক।’ বিশুদ্ধ পানির সমস্যা থেকে শুরু করে নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

হাটের সমস্যার কথা অজানা নয় কটিয়াদী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধ্রুব রঞ্জন দাসের। তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যে ঢাকের একমাত্র হাট কটিয়াদীর এই হাট। অথচ এখনো আমরা শৌচাগার ও বিশ্রামাগারের সমস্য দূর করতে পারলাম না।’

হাটে আসা ঢাকিরা থাকা-খাওয়া নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন
হাটে আসা ঢাকিরা থাকা-খাওয়া নিয়ে প্রায়ই সমস্যায় পড়েনছবি: প্রথম আলো

ঢাক বাজার কমিটির সভাপতি শীতল সাহা বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যে হাটে এখনো প্রতিবছর তিন থেকে সাড়ে তিন শ ঢাকির দল আসে। এবার কিছুটা কম এসেছে। বায়না না হওয়ায় অনেককে ফিরে যেতে হয়। সেই ক্ষেত্রে তাঁরা বেশি ক্ষতিগ্রস্ত হন। তাঁদের ক্ষতিপূরণের জন্য ফিরে যাওয়ার ভাড়া ও খাওয়ার টাকা দেওয়ার চেষ্টা করা হয়। এসব বিষয় মাথায় রেখে সমাধান বের করা গেলে হাটটি টিকে থাকবে। না হলে প্রযুক্তির যুগে ঐতিহ্য ধরে রাখা কঠিন।

ঢাক দলের সদস্যদের সমস্যার কথা জানেন উল্লেখ করে কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, কীভাবে ঢাকিদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেই ব্যাপারে চিন্তা করা হচ্ছে।

Comments »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URL

Leave a comment

What’s new

p/1943190224Paperback and e-book formats. Please click below:

https://play.google.com/store/books/details?id=zLrHEAAAQBAJ
Editor’s book:
https://www.archwaypublishing.com/en/bookstore/bookdetails/829905-born-in-heaven
Poems –  Poems of Twilight Years by Kamal Acharyya.

 

Congratulate Prize winner Sreejita Das, niece of Dr. Sibsankar Pal, for her dedication.

Q1 – 2026 contributors (School & College)
Tirthankar Das
Jhelum Chatterjee
Deblina Singha Roy

Q3-2025 contributors (School and College)
Arhon Jana
Molay Konar
Anuska Saha
Ayush Roy
Sagnika Sinha

Deep appreciation for many young contributors in all categories.

Quotes

Funniest Quotes about ageing

“As you get older three things happen. The first is your memory goes, and I can’t remember the other two.”
– *Sir Norman Wisdom*

HAPPY AGEING AND GROWING

Day's history

1st September

1785 Wolfgang Amadeus Mozart publishes 6th string quartet opus 10 in Vienna
1878 1st female telephone operator starts work (Emma Nutt in Boston).
1945 V-J Day, formal surrender of Japan aboard USS Missouri marks the end of WW II (US date, 2nd September in Japan)

2nd September

1792 September Massacres of the French Revolution: In Paris rampaging mobs slaughter 3 Roman Catholic bishops, more than two hundred priests, and prisoners believed to be royalist sympathizers.
1919 Communist Party of America organizes in Chicago.
1930 1st non-stop airplane flight from Europe to US (37 hrs).

3rd September

1891 Cotton pickers organize union & stage strike in Texas
1940 Adolf Hitler orders an invasion of Great Britain for Sept 21 (Operation Seelöwe/Sealion)
1967 Sweden begins driving on the right-hand side of the road (Dagen H)

4th September

1886 Apache Chief Geronimo surrenders ending last major US-Indian war
1934 Australian cricket super-batsman Don Bradman scores 149 not out in just 104 minutes (17 fours, 4 sixes) in drawn tour match v England XI at Folkestone
2016 Mother Teresa canonized by Pope Francis in a ceremony at the Vatican.

5th September

1957 Cuban dictator Fulgencio Batista bombs an uprising in Cienfuegos
1979 Viceroy of India Earl of Mountbatten’s Ceremonial Funeral held in Westminster Abbey

6th September

1492 Christopher Columbus’ fleet leaves Gomera, Canary islands
2007 Luciano Pavarotti, Italian tenor, dies at 71

7th September

1904 British forces in Tibet forced the 13th Dalai Lama to sign a treaty granting Britain trading posts in Tibet and a guarantee that Tibet will not concede territory to foreign powers
1977 US President Jimmy Carter and Panama’s General Omar Torrijos signed the Panama Canal treaties, guaranteeing Panama control of the Panama Canal after 1999

8th September

1504 Michelangelo’s statue of David is unveiled in Florence
1921 1st Miss America crowned in Atlantic City – Margaret Gorman (16) of Washington, D.C.
1952 Ernest Hemingway’s novel “The Old Man & the Sea” published

Day's humor

Week's Horoscope

Horoscope