মৃত্যুই কি মুক্তি?
জীবনের থেকে মুক্তি বটে,
জৈবিক দুঃখ-কষ্ট থেকেও মুক্তি বটে,
মানসিক দ্বন্দ্ব-দুঃখ-শোক থেকে ছুটি হয়ত,
তবে এ ছুটিও কি আনন্দের?
এ মুক্তিও কি চরম?
জীবনে যে আত্মা-ব্রহ্মান্ডের প্রতি আস্থা
মৃত্যুর পর ঠিকানা কি সেখানের?
সত্যিই কি চিরমুক্তির আস্বাদ
মৃত্যুর ওপারে?
না কি সেও এক অজানা দুঃখের গহ্বর!
হয়ত সেখানেও যন্ত্রণা
হয়ত সে যন্ত্রণা জীবনের থেকেও বেশী,
হয়ত তার প্রকার আলাদা,
আলাদা সেই দুঃখের কালো রং।
যদি তাই হয়
দুঃখই অনন্ত, দুঃখই অসীম,
দুঃখই চিরসাথী।
যদি তাই হয়
থাক দুঃখ, এই জীবনেই থাক।
থাক দুঃখ জ্ঞানত।
হোক উপলব্ধি, উন্নত হোক,
হোক অভিজ্ঞতা, বাড়তে থাক
হোক কষ্ট, হোক শোক
তবে এই জীবনে।
সাথে চলতে থাক আত্মা-ব্রহ্মের অনুভূতি।
সুমন কুমার চন্দ্র















Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment