–✒️✒️ সৌম্যদীপ চক্রবর্ত্তী
জীবন বয়ে চলে বাইনারি পদ্ধতিতে
বাইনারি সংখ্যার ছন্দে জীবনচক্র চলে
ইনপুট যাই হোক না কেনো,
আউটপুট শূন্যে জীবন শেষ
আর আউটপুট একে জীবনের পুনরাবৃত্তি ঘটায় ।।
জীবনের ঝড় বাইনারির জালে ঘুরপাক খায়,
জীবনের ঝড় মাত্র কিছু মুহুর্তের জন্য,
কিন্তু বাইনারি ঝড় অনন্ত এবং অপরিসীম
বাইনারির মায়াজাল পুরো বিশ্ব জুড়ে
ঘুরপাক খাওয়ায় পুরো বিশ্ব জগতকে ।।















Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment